Logo

জাকসু নির্বাচন: ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:৪৭
জাকসু নির্বাচন: ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অংশ নিতে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ‘সাদী-বৈশাখী-সাজ্জাদ-ইকরা পরিষদ’।

বিজ্ঞাপন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অংশ নিতে ৮ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ‘সাদী-বৈশাখী-সাজ্জাদ-ইকরা পরিষদ’। এতে আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, গবেষণা, নিরাপদ ও নারীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘অদম্য-২৪’ স্মৃতিস্তম্ভের পাদদেশে প্যানেল সদস্যরা ইশতেহার প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইশতেহারের মূল বিষয়গুলোর মধ্যে যা রয়েছে-

প্রথম দফায় বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম একটি নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পরিচালিত হবে। নিয়মিত জাকসু নির্বাচন ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, আন্তর্জাতিক মানে পাঠ্যক্রম উন্নয়ন, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, আধুনিক ক্লাসরুম ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের পূর্ণ সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

দ্বিতীয় দফায় গেস্টরুম সংস্কৃতি, র্যাগিং, নিপীড়ন ও জবরদস্তিমূলক রাজনীতিকে ক্যাম্পাস থেকে উৎখাতের ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি সব ধর্ম ও মতের সহাবস্থান নিশ্চিত, নারী ও সংখ্যালঘু শিক্ষার্থীদের ধর্মীয় উপাসনার ব্যবস্থা, জরুরি প্রয়োজনে ২৪ ঘণ্টার হেল্পলাইন ও অনলাইনে মিথ্যা তথ্য প্রতিরোধে বিশেষ সেল গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

তৃতীয় দফায় প্রথম বর্ষ থেকেই সিট নিশ্চিতকরণ, উন্নত খাবার, ক্যানটিন ও রেস্টুরেন্টে পুষ্টিগুণ যাচাই এবং ভর্তুকি বৃদ্ধির কথা বলা হয়।

বিজ্ঞাপন

চতুর্থ দফায় নারী শিক্ষার্থীদের নিরাপত্তা জোরদার, হলের অবকাঠামো সংস্কার, সিসি ক্যামেরা স্থাপন, চাইল্ড কেয়ার সেন্টার, স্যানিটারি ভেন্ডিং মেশিন ও নারী চিকিৎসক নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

পঞ্চম দফায় আধুনিক চিকিৎসাকেন্দ্র, ২৪ ঘণ্টা সেবা, টেলিমেডিসিন চালু, জরুরি ওষুধ বিনা মূল্যে প্রদান এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সহায়ক সুবিধার কথা বলা হয়।

বিজ্ঞাপন

ষষ্ঠ দফায় পরিবহনব্যবস্থার উন্নয়নে নতুন রুট, বাসে জিপিএস ট্র্যাকার, মোবাইল অ্যাপস ও অটোরিকশা-ইলেকট্রিক কাট চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়।

বিজ্ঞাপন

সপ্তম দফায় আন্তবিভাগীয় ও আন্তহল ক্রীড়া প্রতিযোগিতা, শারীরিক সীমাবদ্ধতা গ্রন্থ শিক্ষার্থীদের জন্য বিশেষ টুর্নামেন্ট, আধুনিক জিমনেসিয়াম, সাংস্কৃতিক বৈচিত্র্যের চর্চা ও মাদক দমন কার্যক্রম চালুর কথা বলা হয়।

বিজ্ঞাপন

অষ্টম দফায় পরিবেশ সংরক্ষণ, লেকের জীববৈচিত্র্য রক্ষা, অতিথি পাখির জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, পর্যাপ্ত ডাস্টবিন ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়।

ভিপি পদপ্রার্থী মো. শেখ সাদী হাসান বলেন, “আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। এখন আমাদের লক্ষ্য একটি নিরাপদ, আধুনিক ও শিক্ষাবান্ধব জাহাঙ্গীরনগর গড়ে তোলা।”

তিনি জানান, ইতোমধ্যে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থীকে হেপাটাইটিস-বি ভ্যাকসিন দেওয়া হয়েছে এবং সামনে ২০ শয্যাবিশিষ্ট মেডিকেল সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।

এর আগে ২৮ আগস্ট ২৫ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করে ছাত্রদল। এতে সহসভাপতি পদে মো. শেখ সাদী হাসান এবং সাধারণ সম্পাদক পদে তানজিলা হোসাইনকে মনোনীত করা হয়।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD