এএসপি পদে পদোন্নতি পেলেন ৫৯ কর্মকর্তা

বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার।
বিজ্ঞাপন
বাংলাদেশ পুলিশের ৫৯ জন কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। সোমবার (৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান।
বিজ্ঞাপন
আরও পড়ুন: ভারতে রপ্তানি হবে ১২০০ টন ইলিশ
বিজ্ঞাপন
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বিসিএসের ৩৪তম, ৩৫তম ও ৩৬তম ব্যাচের কর্মকর্তারা রয়েছেন। এছাড়া বিভাগীয় কোটার মাধ্যমেও কয়েকজন এ পদে উন্নীত হয়েছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ পদোন্নতি অবিলম্বে কার্যকর হবে। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র জমা দিতে হবে।
বিজ্ঞাপন
এএস








