Logo

ডাকসু নিয়ে গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে ঢাবি প্রশাসন

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ০১:৩৫
ডাকসু নিয়ে গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছে ঢাবি প্রশাসন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ হওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ বন্ধ হওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঢাবির জনসংযোগ শাখার ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ যথারীতি চলছে। তাই প্রার্থী ও ভোটারদের উদ্দেশে গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এবার ডাকসুর ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে ২৫ জন প্রার্থী লড়ছেন। বিশ্ববিদ্যালয়ের মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ৫টি ছাত্রী হলে ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার সংখ্যা ২০ হাজার ৯১৫ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিভিন্ন ছাত্রসংগঠনের সমর্থনে গঠিত প্যানেলগুলো নির্বাচনে অংশ নিচ্ছে। ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামীম-মায়েদ পরিষদ’, শিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, গণতান্ত্রিক ছাত্রসংসদের ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, বামপন্থী ‘প্রতিরোধ পর্ষদ’, ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ এবং ছাত্রঅধিকার পরিষদসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রার্থী ও সমর্থকদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে ভিপি ও জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD