Logo

ডাকসু নির্বাচনের শুরু হয়েছে ভোটগণনা

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:৩০
ডাকসু নির্বাচনের শুরু হয়েছে ভোটগণনা
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে।

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষ হওয়ার কিছু পরেই গণনা কার্যক্রম শুরু হয়েছে।

ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, রাত ১২টার আগেই ফলাফল প্রকাশ করা হবে। শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে বড় এলইডি স্ক্রিনে সরাসরি ভোট গণনার দৃশ্য দেখানোর ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সারাদিনের ভোট গ্রহণে কোনো বড় ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু ও সংঘাতমুক্ত হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের ডাকসু নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। সর্বশেষ তথ্যে দেখা গেছে- জহুরুল হক হলে ভোটার ১,৯৬৩ জন, কাস্টিং ভোট ১,৬৫৮টি (৮৩.৪৩%), এস এম হলে ভোটার ৬৬৫ জন, কাস্টিং ভোট ৫৫২টি (৮২.৯৩%), জগন্নাথ হলে ভোটার ২,২২২ জন, কাস্টিং ভোট ১,৮৩১টি (৮২.৪৫%) এবং রোকেয়া হলে ভোটার ৫,৬৭৬ জন, কাস্টিং ভোট ৩,৯০৭টি (৬৯%)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডাকসুর মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ৫টি ছাত্রী হলে ভোটার ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন। নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী, যার মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD