Logo

ঢাবির প্রবেশমুখে বাড়ছে রাজনৈতিক কর্মীদের উপস্থিতি

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:২৪
ঢাবির প্রবেশমুখে বাড়ছে রাজনৈতিক কর্মীদের উপস্থিতি
ছবি: সংগৃহীত

ছয় বছর পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। তবে ভোট শেষ হওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে।

বিজ্ঞাপন

ছয় বছর পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে ভোটগ্রহণ শেষে বিকেল ৪টায় নির্বাচন সম্পন্ন হয়। তবে ভোট শেষ হওয়ার পর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রবেশমুখে মানুষের ভিড় বাড়তে শুরু করেছে।

সিনেট ভবনের সামনে শিক্ষার্থী ও প্যানেলের নেতাকর্মীরা অবস্থান নিলেও ক্যাম্পাসের আশপাশে রাজনৈতিক কর্মীদের উপস্থিতি বাড়ছে বলে সরেজমিনে দেখা গেছে। গণতন্ত্র ও মুক্তি তোরণে জড়ো হয়েছেন প্রায় ২০০ থেকে ৩৫০ জন। বকশিবাজার মোড়ে অন্তত দুই শতাধিক মানুষের সমাগম লক্ষ্য করা গেছে। যদিও পলাশী মোড়ে তুলনামূলকভাবে ভিড় কম ছিল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রবেশপথ ঘুরে দেখা যায়, কেউ দলবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন, আবার কেউ নীরবে আশপাশে অপেক্ষা করছেন। তবে জিজ্ঞেস করা হলেও ভিড়ের উৎস সম্পর্কে কেউ সরাসরি কিছু বলছেন না। রাজনৈতিক নেতাকর্মীরাও স্বীকার করছেন না যে তারা সমর্থকদের জড়ো করছেন।

এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাস ও এর আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রবেশমুখ ও বিশ্ববিদ্যালয়ের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি আগের তুলনায় অনেক বেশি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, এবারের ডাকসু ও হল সংসদ নির্বাচনে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৮টি পদে। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৫ জন।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD