শিবিরপন্থী প্রার্থীকে লক্ষ্য করে ‘রাজাকার’ স্লোগান দিল ছাত্রদল

ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমকে লক্ষ্য করে ছাত্রদল সমর্থকরা ‘রাজাকার, রাজাকার’ স্লোগান দেন।
বিজ্ঞাপন
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার ঠিক আগে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী’ জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েমকে লক্ষ্য করে ছাত্রদল সমর্থকরা ‘রাজাকার, রাজাকার’ স্লোগান দেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সামনে ভোট প্রদানের লাইনে দাঁড়িয়ে থাকা ছাত্রদল কর্মীরা এ স্লোগান দেন। এ সময় তাদের মুখে শোনা যায়, “রাজাকার আর স্বৈরাচার, মিলেমিশে একাকার।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ বিষয়ে ছাত্রদল সমর্থিত হাজী মুহাম্মদ মহসীন হলের ভিপি প্রার্থী আবুজর গিফারী ইফাত সাংবাদিকদের বলেন, “বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর, বিশেষ করে অনাবাসিক নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে এর দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে।”
তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও স্বাধীনতাবিরোধী শক্তি কখনো এক হতে পারে না। শিবির স্বাধীনতাবিরোধী শক্তির প্রতিনিধিত্ব করে।”
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
ভোটগ্রহণের শেষ মুহূর্তে এমন ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এএস








