Logo

শান্তিপূর্ণভাবে শেষ হলো ডাকসুর ৩৮তম নির্বাচন

profile picture
জনবাণী ডেস্ক
১০ সেপ্টেম্বর, ২০২৫, ০২:২১
শান্তিপূর্ণভাবে শেষ হলো ডাকসুর ৩৮তম নির্বাচন
ছবি: সংগৃহীত

দীর্ঘ সময়ের অপেক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

দীর্ঘ সময়ের অপেক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সারাদিনের ভোটগ্রহণে সংঘাত বা বড় ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীরা সকাল থেকে দুপুর পর্যন্ত নির্ধারিত সময়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষ হওয়ার পরপরই গণনার কাজ শুরু হয় এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী একই দিন ফলাফল প্রকাশের কথা রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বেলা আড়াইটা পর্যন্ত উদয়ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে। একই সময়ে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ভোট পড়েছে ৮২ শতাংশ।

উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রপ্রধান এস এম শামীম রেজা জানান, দুপুরের মধ্যে কবি জসিমউদ্দীন হলের ১ হাজার ৬৪ জন, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১ হাজার ২১২ জন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ১ হাজার ৩৫০ জন এবং মাস্টারদা সূর্যসেন হলের ১ হাজার ২৭৪ জন শিক্ষার্থী ভোট দেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোট পড়েছে জসিমউদ্দীন হলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অন্যদিকে, নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন কেন্দ্রে আড়াইটা পর্যন্ত প্রায় ৪ হাজার শিক্ষার্থী ভোট দিয়েছেন, যা কেন্দ্রটির মোট ভোটারের ৮২ শতাংশ বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা।

এবারের ডাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ জন এবং ১৩টি ছাত্র হলে ভোটার রয়েছেন ২০ হাজার ৯১৫ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে প্রতিটি সংসদে ১৩টি করে মোট ২৩৪ পদে ভোট অনুষ্ঠিত হচ্ছে, যেখানে এক হাজার ৩৫ জন প্রার্থী লড়ছেন।

এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD