Logo

খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৫ মার্চ, ২০২৬, ১২:২২
খিলগাঁওয়ে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি, লুট ১০০ ভরি
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে একটি স্বর্ণের দোকানে বড় চুরির ঘটনা ঘটেছে। দোকান থেকে ১০০ ভরি স্বর্ণালঙ্কার এবং ১৫০ ভরি রুপার অলঙ্কার চুরি হয়েছে।

বিজ্ঞাপন

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বৃহস্পতিবার (৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোড়ান টেম্পু স্ট্যান্ড এলাকার একটি বাড়ির নিচে অবস্থিত এই দোকানে সম্ভবত বুধবার রাতে চুরির ঘটনা ঘটেছে। মালিকপক্ষ আজ থানায় বিষয়টি জানিয়েছে।

ওসি বলেন, “প্রাথমিক তথ্য অনুযায়ী ১০০ ভরি স্বর্ণালঙ্কার এবং ১৫০ ভরি রুপার অলঙ্কার লোপ পেয়েছে। চুরি হওয়া সম্পদের সঠিক পরিমাণ তদন্তের পর নিশ্চিত করা যাবে।”

বিজ্ঞাপন

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে কি না জানতে চাইলে তিনি জানান, “এখনো কোনো ফুটেজ আমাদের হাতে আসেনি। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনার জন্য কাজ চলছে। পরবর্তীতে বিস্তারিত তথ্য জানানো হবে।”

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD