Logo

যশোরে প্রাক্তন স্ত্রীর ভিডিও ফেসবুকে ছড়ানোর অভিযোগে যুবক আটক

profile picture
জেলা প্রতিনিধি
যশোর
২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ২২:১৯
যশোরে প্রাক্তন স্ত্রীর ভিডিও ফেসবুকে ছড়ানোর অভিযোগে যুবক আটক
ছবি: সংগৃহীত

যশোরে প্রাক্তন স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্কের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগী নারীর বাবা বাদী হয়ে কোতোয়ালি থানা-এ মামলা করেছেন। আটক সহল হোসেন তানভীর যশোর সদর উপজেলার হামিদপুর নুড়িতলা গ্রামের মাসুদ রানার ছেলে।

মামলার সূত্রে জানা যায়, গত বছরের ৫ জানুয়ারি তানভীরের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বনিবনা না হওয়ায় ৩ ডিসেম্বর তাদের বিবাহবিচ্ছেদ হয়। এরপর থেকে ওই নারী তার বাবার বাড়িতে অবস্থান করছিলেন। কয়েকদিন পর তানভীর পুনরায় যোগাযোগ শুরু করেন। একপর্যায়ে তিনি ওই নারীকে ডেকে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং গোপনে ভিডিও ধারণ করেন বলে অভিযোগ।

পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার দেখা করার জন্য চাপ দেন তানভীর। দেখা না করায় গত ১৮ ফেব্রুয়ারি তিনি ভিডিও ও ছবি প্রকাশ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ভিডিওটি সরাতে বললে তিনি ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করতে থাকেন।

বিজ্ঞাপন

বাধ্য হয়ে বিষয়টি পরিবারকে জানালে পরবর্তীতে থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ২২ ফেব্রুয়ারি দিবাগত রাত ১০টার দিকে নিজ বাড়ি থেকে তানভীরকে আটক করে। ২৩ ফেব্রুয়ারি তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD