Logo

চাঁদাবাজি কাণ্ডে আলোচিত সেই রিয়াদ আবারও গ্রেফতার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ২০:০৮
চাঁদাবাজি কাণ্ডে আলোচিত সেই রিয়াদ আবারও গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান এলাকায় শিক্ষার্থীদের ওপর হামলা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এলাকা থেকে গুলশান থানা পুলিশের একটি দল তাকে আটক করে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

গত বছরের জুলাই মাসে রিয়াদ গুলশানে সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা দাবি করে গ্রেফতার হয়েছিল।

রিয়াদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এবং বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সদস্য।

পুলিশ জানায়, বৃহস্পতিবার প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন। রিয়াদ সেখানে এসে শিক্ষার্থীদের আন্দোলন ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

এসময় তাকে বাধা দিলে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বিবিএ পড়ুয়া বাঁধন নামের এক শিক্ষার্থীকে রিয়াদ সুইচ গিয়ার চাকু দিয়ে মুখে আঘাত করেন। পরে ঘটনাস্থলে থাকা অন্যান্য শিক্ষার্থীর সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করে।

রিয়াদের বিরুদ্ধে গুলশান থানায় হত্যাচেষ্টা মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD