এমপি গাজীর ২য় স্ত্রীর মৃত্যুর মামলায় আরেক আসামিকে খুঁজছে পুলিশ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের মৃত্যুর ঘটনায় করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় তিন আসামির মধ্যে দুজনকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। অপর আসামি মো. ওবায়দুর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বিজ্ঞাপন
সোমবার (২১ সেপ্টেম্বর) শেরেবাংলা নগর থানা পুলিশ সূত্রে এসব তথ্য জানা গেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য শেরেবাংলা নগর থানায় নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তাদের দুজনকে সোমবার দুপুরে আদালতে পাঠানো হবে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানান, মামলার তৃতীয় আসামি মো. ওবায়দুর রহমানকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। তিনি মামলার বাদীর শ্যালক। তাকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিজ্ঞাপন
রবিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মৃত্যুর খবর পাওয়া যায়। তিনি সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ঘটনায় ওই রাতেই মরিয়মের বাবা বাদী হয়ে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলার পর পুলিশ গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে।








