Logo

এমপি নজরুলের ২য় স্ত্রীর মৃত্যু নিয়ে মুখ খুললেন সেই গাড়িচালক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫
এমপি নজরুলের ২য় স্ত্রীর মৃত্যু নিয়ে মুখ খুললেন সেই গাড়িচালক
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যাকাণ্ডের সন্দেহ প্রকাশ করেছেন তার মামা ওবায়দুর রহমান। তিনি একসময় গাজী নজরুল ইসলামের গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন।

বিজ্ঞাপন

রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মরদেহ উদ্ধারের পর একটি জাতীয় গণমাধ্যমকে ফোনে ওবায়দুর রহমান বলেন, মরিয়ম তার কাছে মেয়ের মতো ছিলেন। তার লেখাপড়ার খরচও তিনি বহন করতেন। মরিয়মের মৃত্যুর ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত বলেও জানান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাম্প্রতিক সময়ে মরিয়মের জীবনে কী ঘটেছিল, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন কি না কিংবা পারিবারিক কোনো বিরোধ তৈরি হয়েছিল কি না—এসব বিষয়ে জানতে চাইলে ওবায়দুর রহমান জানান, ওই ঘটনার পর তিনি তাদের সঙ্গে আর যোগাযোগ রাখেননি।

বিজ্ঞাপন

তবে ওবায়দুর রহমানের দাবি, গাজী নজরুল ইসলামের সঙ্গে মরিয়মের বিয়ে জোর করে হয়েছিল। গাজী নজরুলের কিছু কর্মকাণ্ড তিনি মেনে নিতে পারেননি বলেও দাবি করেন তিনি।

ব্যক্তিগত ভিডিও ঘিরে নানা আলোচনা

মরিয়মের মৃত্যুর খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিভিন্ন আলোচনা ও দাবি ছড়িয়ে পড়েছে। এর মধ্যে কেউ কেউ দাবি করছেন, আগে ছড়িয়ে পড়া একটি ব্যক্তিগত ভিডিওকে কেন্দ্র করে মরিয়ম মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন।

বিজ্ঞাপন

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব দাবির সত্যতা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হয়নি। তাই ভিডিও ছড়িয়ে পড়ার সঙ্গে মরিয়মের মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক ছিল কি না, সেটিও তদন্তের মাধ্যমে নির্ধারণের বিষয়।

এর আগে চলতি বছর গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে এক তরুণীর সঙ্গে তাকে দেখা যায়। পরে গাজী নজরুল ইসলাম জানান, ওই তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন।

দল থেকে বহিষ্কার করা হয়েছিল এমপি নজরুলকে

বিজ্ঞাপন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সাতক্ষীরা-৪ আসন থেকে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন গাজী নজরুল ইসলাম।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনার পর গত ২২ জুলাই জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে। একই সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দেয় দলটি।

মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের পর গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

তবে মরিয়মের মৃত্যু হত্যা, আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে হয়েছে—এ বিষয়ে এখনো পুলিশের পক্ষ থেকে চূড়ান্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। মৃত্যুর পেছনে কারও প্ররোচনা বা অন্য কোনো ভূমিকা ছিল কি না, সেটিও তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে। ফলে ময়নাতদন্ত ও তদন্তের ফল না আসা পর্যন্ত মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD