Logo

সিদ্ধ ডিম কতক্ষণ পর্যন্ত স্বাস্থ্যকর

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৬
সিদ্ধ ডিম কতক্ষণ পর্যন্ত স্বাস্থ্যকর
ছবি: সংগৃহীত

পুষ্টি চাহিদা পূরণে ডিমের জুড়ি নেই। ডিম খাওয়ার সব ধরনের উপায়ের মধ্যে সিদ্ধ করে ডিম খাওয়াকে সবচেয়ে পুষ্টিকর উপায় মনে করা হয়। কারণ সিদ্ধ ডিমের ক্যালোরি ...

বিজ্ঞাপন

পুষ্টি চাহিদা পূরণে ডিমের জুড়ি নেই। ডিম খাওয়ার সব ধরনের উপায়ের মধ্যে সিদ্ধ করে ডিম খাওয়াকে সবচেয়ে পুষ্টিকর উপায় মনে করা হয়। কারণ সিদ্ধ ডিমের ক্যালোরি মোটামুটি কম। এতে প্রচুর পুষ্টি, প্রোটিন, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে           

সঠিক পুষ্টি পাওয়ার একটি সহজ মাধ্যম হলো ডায়েটে ডিম রাখা। দরিদ্র থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত বা ধনী যাই বলুন না কেন সবারই ডিম রয়েছে প্রিয় খাবারের তালিকায়। বিশেষজ্ঞরা বলছেন, ডিম সিদ্ধ অবস্থায় খেলে সবচেয়ে বেশি পুষ্টি পাওয়া যায়।

বিজ্ঞাপন

সাধারণত সকালের নাশতায় বাড়িতে, অফিসে এবং স্কুলের টিফিনের জন্য ডিম সিদ্ধ খাওয়া হয়ে থাকে। ডিম সিদ্ধ করে সঙ্গে সঙ্গে খাওয়া হলে তা সবচেয়ে নিরাপদ বলে মনে করছেন পুষ্টিবিদরা।

তবে অনেকেই ডিম সিদ্ধ করে তা সঙ্গে সঙ্গে খান না। রেখে দেন পরে খাওয়ার জন্য। অনেকে বাসা থেকে ডিম সিদ্ধ করে দিচ্ছেন স্কুলে বাচ্চাদের টিফিনের জন্য। নিজের জন্য অফিসেও নিয়ে যাচ্ছেন। কিন্তু এভাবে খাওয়াটা কতোটা স্বাস্থ্যসম্মত বলে মনে করছেন আপনি।

পুষ্টিবিদরা বলছেন, ডিম সংরক্ষণ করতে ৪.৪ ডিগ্রি সেলসিয়াসের কম তাপমাত্রা প্রয়োজন। তাই  ডিম সিদ্ধ করার ৩ ঘন্টার মধ্যে তা খেয়ে ফেলা ভালো।

বিজ্ঞাপন

যদি তা কোনো কারণে ফ্রিজে সংরক্ষণ করতে হয় তবে খোসাসহ ফ্রিজে সংরক্ষণ করা যাবে ২ থেকে ৩ দিন। তবে দুই তিন দিনের সংরক্ষিত সিদ্ধ ডিম সরাসরি না খেয়ে তা তরকারি রান্না করে খেলেই বেশি ভালো বলে মনে করছেন পুষ্টিবিদরা।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD