সৌদি আরবে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ

ছবি: সংগৃহীত
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি প্রবাসীদের সম্মানে গ্রাহক ও সুধী সমাবেশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।সম্প্রতি জেদ্দা নগরীর একটি অভিজাত হোটেলে প্র...
বিজ্ঞাপন
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশি প্রবাসীদের সম্মানে গ্রাহক ও সুধী সমাবেশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
সম্প্রতি জেদ্দা নগরীর একটি অভিজাত হোটেলে প্রিন্সপ্যাল অফিসার ও ইসলামী ব্যাংক সৌদি আরব প্রতিনিধি মুহাম্মদ জাহিদুল ইসলাম কায়সারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. সিদ্দিকুর রহমান।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা।
বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমান, মিফতাহ উদ্দিন, সিআইপি ফোরাম জেদ্দার সভাপতি কেফায়েত উল্লাহ চৌধুরী, বঙ্গবন্ধু পরিষদ জেদ্দার সভাপতি মো. ইসমাইল হোসেন ও মো. আক্কাস মিয়া, এফসিএমএ প্রমুখ।
বিজ্ঞাপন
প্রধান অতিথি মুহাম্মদ মনিরুল মওলা বলেন, গ্রাহক সেবাকে প্রধান্য দিয়ে বিগত ৪০ বছর ধরে ইসলামী ব্যাংক সফলতার সাথে দেশ ও প্রবাসে গ্রাহক সেবা দিয়ে যাচ্ছে। আমি প্রিয় প্রবাসীদের সবসময় সম্মান করি, আপনারা জানেন প্রবাসীদের রেমিট্যান্সে আজ দেশ সমৃদ্ধ। তাই প্রবাসে প্রবাসীদের সেবা দেয়ার লক্ষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সৌদি আরবে ৪-টি শাখা উদ্বোধন করা হবে।
আরএইচ/








