ধর্ষণ মামলায় জামিন-তরুণীর আদালতে কান্না

ছবি: সংগৃহীত
ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন। খবর পেয়ে মামলার বাদী আদালতে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি আদালত...
বিজ্ঞাপন
ধর্ষণ মামলায় জামিন পেয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিন। খবর পেয়ে মামলার বাদী আদালতে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন। এ সময় তিনি আদালত চত্বরে নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার হুমকি দেন।
তিনি দাবি করেছেন, জামিন বাতিলের জন্য সংশ্লিষ্ট আদালতে কথা বলতে চাইলেও বিচারক তার কোনো কথাই শোনেননি।
ওই তরুণী বলেন, দুটি গ্রেপ্তারি পরোয়ানা, মালামাল জব্দের একটি আদেশ মাথায় নিয়ে দেড় বছর পরে আদালতে হাজিরা দিয়ে জামিন লাভ করায় আইন তার (তরুণী) ওপরে অবিচার করেছে।
বিজ্ঞাপন
আজ রোববার (১১ সেপ্টেম্বর) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ ঘটনা ঘটে। অভিযুক্ত জসিম উদ্দিনের জামিনের সংবাদে আদালত চত্বরে ওই তরুণীর কান্নায় ভেঙে পড়ার একটি ভিডিও ইতোমধ্যে বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সেখানে ওই তরুণীকে বলতে শোনা যায়, আমি আজকে পেট্রল ঢেলে আমার শরীর জ্বালিয়ে দিব। কোন আইন ঠেকাতে পারে তা আমি দেখব। আজকে কীভাবে আদালত জামিন দেয়, সেটা বলুন? ২০২১ সালের এপ্রিল মাসে মামলা করেছি। গত মাসেও খোঁজ নিয়ে গেছি গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছেছে কিনা। ওর মালামাল জব্দের আদেশ দিয়েছেন আদালত। আমি গতকাল পুলিশ কমিশনারের অফিসে গিয়ে খোঁজ নিয়েছি গ্রেপ্তারি পরোয়ানা পৌঁছেছে কিনা।
তিনি প্রশ্ন তোলেন, চার্জশিটভুক্ত ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তারি পরোয়ানা, মালামাল জব্দের আদেশ মাথায় নিয়ে আদালতে দাঁড়িয়ে কীভাবে আসামি জামিন লাভ করে? আজকে কোর্টের সামনে আমি আত্মহত্যা করলে এর দায় কে নেবে?
বিজ্ঞাপন
প্রসঙ্গত, ২০২১ সালের ১৯ এপ্রিল নগরীর এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগের প্রেক্ষিতে ২১ এপ্রিল রাতে মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি জসিম উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ মামলা গ্রহণ করে পুলিশ।
এইচ/জে








