Logo

করিমগঞ্জে ২০ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, ২ জন গ্রেফতার

profile picture
জনবাণী ডেস্ক
২০ অক্টোবর, ২০২২, ১১:২৭
করিমগঞ্জে ২০ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত, ২ জন গ্রেফতার
ছবি: সংগৃহীত

মঙ্গলবার করিমগঞ্জের নাগাড়ায় নাকা চেকিং চালিয়ে ২০ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ

বিজ্ঞাপন

আসামরাজ‍্যের করিমগঞ্জ পুলিশ আরও এক সাফল্য অর্জন করল। মঙ্গলবার করিমগঞ্জের নাগাড়ায় নাকা চেকিং চালিয়ে ২০ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, গোপন সূত্রের তথ‍্যের ভিত্তিতে  প্রতিবেশী রাজ‍্য মিজোরাম থেকে আসা একটি গাড়ি থেকে এই হেরোইন উদ্ধার করা হয়েছে। মাহিন্দ্রা গাড়িতে করে হেরোইন নিয়ে আসছিল পাচারকারীরা। মোট ১৯৪ টি সাবানের বাক্সে ২•৫ কিলোগ্রাম হেরোইন রাখা হয়েছিল ।

আন্তর্জাতিক বাজারে আটককৃত হেরোইনের মূল্য প্রায় ২০ কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া এই হেরোইন পাচারে জড়িত ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ২ জনের নাম জাবরুল হক ও রিজাল উদ্দিন তালুকদার। বতর্মানে গ্রেফতারকৃত পাচারকারীদের ব‍্যাপক জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ। এব‍্যাপারে পুলিশ  সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করে তদন্ত অব‍্যাহত রেখেছে।

বিজ্ঞাপন

এইচআর/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD