Logo

সেই বাবলীর জামিন মেলেনি আদালতে

profile picture
জনবাণী ডেস্ক
৭ নভেম্বর, ২০২২, ১৫:০২
সেই বাবলীর জামিন মেলেনি আদালতে
ছবি: সংগৃহীত

গরু নিজ বাড়িতে রেখে বিক্রির অভিযোগে করা মামলায় অব্যাহতিপ্রাপ্ত ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত

বিজ্ঞাপন

ঢাকার ধামরাই থেকে চুরি হওয়া গরু নিজ বাড়িতে রেখে বিক্রির অভিযোগে করা মামলায় অব্যাহতিপ্রাপ্ত ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের ছাত্রীবিষয়ক সম্পাদক বাবলীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (৬ নভেম্বর) ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করেন।

বিজ্ঞাপন

ঢাকার চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাবলীকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. আশরাফুল ইসলাম।

অন্যদিকে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী আশরাফুজ্জামান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে তার জামিন শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD