Logo

কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
কওমি মাদরাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু
ছবি: সংগৃহীত

পূর্বঘোষণা অনুযায়ী দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদফতর। রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মিরপুর...

বিজ্ঞাপন

পূর্বঘোষণা অনুযায়ী দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদফতর।

রবিবার (৬ ফেব্রুয়ারি) সকালে মিরপুরে একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়ার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হলো। প্রথম দিন টিকা দেওয়া হবে ১ হাজার ২০০ শিক্ষার্থীকে।

বিজ্ঞাপন

জানা গেছে, ঢাকাসহ দেশের কওমি মাদরাসায় টিকা কেন্দ্র করা হয়েছে। মাদরাসা কর্তৃপক্ষের তালিকা অনুযায়ী এই টিকা দেবে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের দেওয়া হবে ফাইজারের টিকা।

এ ব্যাপারে সরকারের করোনা টিকা ব্যবস্থাপনা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. শামসুল হক জানান, রবিবার থেকে ঢাকায় ভাসমান মানুষ ও ঢাকাসহ সারা দেশে কওমি মাদরাসার শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু হবে। পরে বাদ পড়া অন্য জনগোষ্ঠীদেরও টিকা দেওয়া হবে।

জাতীয় কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের শিক্ষা পরিচালক মাওলানা সৈয়দ আনোয়ার আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, আমাদের শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু হচ্ছে। ঢাকার পাশাপাশি সারা দেশেই

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD