ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ

সরকার ইমপোর্ট পারমিট না দেওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হচ্ছে
বিজ্ঞাপন
পারমিট না দেওয়ায় আগামীকাল বৃহস্পতিবার থেকে বন্ধ হচ্ছে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি। এদিকে সরকারের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে ব্যবসায়ীরা।
আমদানির শেষ দিন ভারত থেকে ভোমরা স্থলবন্দর হয়ে ১০০-১১০ ট্রাক পেঁয়াজ আমদানির কথা রয়েছে।
বিজ্ঞাপন
ভোমরা স্থলবন্দরের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান জানান, ব্যবসায়ীরা বন্দর দিয়ে এসআরও এর মাধ্যমে পেঁয়াজ আমদানি করতো। তবে সেটা ১৫ মার্চের পর আর থাকছে না।
বিজ্ঞাপন
ভোমরা স্থলবন্দরে সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খাঁন জানান, সরকার ইমপোর্ট পারমিট না দেওয়ায় আগামীকাল বৃহস্পতিবার (১৬ মার্চ) থেকে পেঁয়াজ আমদানি বন্ধ হচ্ছে।
তিনি আরও জানান, দেশীয় পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে সেই কথা বিবেচনা করে ও দেশের কৃষকদের পেঁয়াজের বাজার মূল্য সঠিক পাওয়ার জন্য ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে করে দেশীয় কৃষকরা তাদের চাষকৃত পেঁয়াজের সঠিক মূল্য পাবেন।








