Logo

রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কমবে: বাণিজ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২০ মার্চ, ২০২৩, ০৮:৪২
রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কমবে: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

শুল্ক কমানোর পর বাজারে কী প্রভাব পড়ছে, তা নজর রাখা হচ্ছে ব্যবসায়ীদের কাছে তেল ও চিনি যথেষ্ট পরিমাণে আছে

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানিয়েছেন, শুল্ক ছাড় দেওয়ায় চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমাতে ব্যবসায়ীরা সম্মত হয়েছে। শুল্ক কমানোর ফলে চিনিতে সাড়ে চার টাকার মতো কমানো যাবে।

রবিবার (১৯ মার্চ) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স এর ষষ্ঠ সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।  

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, আমরা ব্যবসায়ীদের চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমানোর অনুরোধ করছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন। আশা করি, রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমবে।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী বলেন, চিনির যে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, সেই সুবিধা এখনো পাওয়া যায়নি। শুল্ক ছাড়ের চিনি কয়েকদিনের মধ্যেই বাজারে আসবে। 

তিনি বলেন, আমরা আশা করি, রোজার প্রথম সপ্তাহেই চিনির যে দাম, তা থেকে কেজিতে পাঁচ টাকা কমবে। আগামীকাল থেকে আমরা মনিটরিং করব। শুল্ক কমানোর পর বাজারে কী প্রভাব পড়ছে, তা নজর রাখা হচ্ছে। ব্যবসায়ীদের কাছে তেল ও চিনি যথেষ্ট পরিমাণে আছে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD