Logo

নাসির-তামিমার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু

profile picture
জনবাণী ডেস্ক
২১ মার্চ, ২০২৩, ০৯:৪৬
নাসির-তামিমার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
ছবি: সংগৃহীত

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা তাম্মির বিরুদ্ধে করা মামলায় বাদী তার সাবেক স্বামী রাকিব হাসান আদালতে সাক্ষ্য দিয়েছেন

বিজ্ঞাপন

অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া ও মানহানির অভিযোগে ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা তাম্মির বিরুদ্ধে করা মামলায় বাদী তার সাবেক স্বামী রাকিব হাসান আদালতে সাক্ষ্য দিয়েছেন।

সোমবার (২০ মার্চ) অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে তিনি সাক্ষ্য দেন। এদিন নাসির আদালতে হাজিরা দিয়েছেন।

বিজ্ঞাপন

আইনজীবী ইসরাত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞাপন

এর আগে, গত বছরের ৯ ফেব্রুয়ারি একই আদালত ক্রিকেটার নাসির হোসাইন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। তবে নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। 

এরপর গত বছরের ৬ মার্চ মহানগর দায়রা আদালতে নাসির ও তামিমার বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে রিভিশন করেন তাদের আইনজীবী কাজী নজিব্যুল্লাহ হিরু। অন্যদিকে সুমি আক্তারকে অব্যাহতির আদেশের বিরুদ্ধে রিভিশন দায়ের করেন বাদীপক্ষের আইনজীবী ইশরাত হাসান।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD