Logo

আরব আমিরাতে একদিনে করোনা শনাক্ত ১১৯১, মৃত্যু ২

profile picture
জনবাণী ডেস্ক
২২ সেপ্টেম্বর, ২০২২, ২৩:৪৫
আরব আমিরাতে একদিনে করোনা শনাক্ত ১১৯১, মৃত্যু ২
ছবি: সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ২ হাজার ৭১৩ জন, মারা গেছেন ২ জন। সোমবার (১৪ ফেব্রুয়ারি)...

বিজ্ঞাপন

সংযুক্ত আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় সুস্থ হয়েছেন ২ হাজার ৭১৩ জন, মারা গেছেন ২ জন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এ সময়ে ৩ লাখ ৮৯ হাজার ৮৫৮ জনের করোনা পরীক্ষা হয়েছে। রোববার (১৩ ফেব্রুয়ারি) তার আগের ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ২৬৬ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, আমিরাতে সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৬৯ হাজার ৪২৮ জন, মারা গেছেন ২ হাজার ২৮৭ জন এবং মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৩ হাজার ৫৯৭ জন।

বিজ্ঞাপন

করোনা সুরক্ষায় সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে আমিরাত স্বাস্থ্য বিভাগ। আবুধাবিতে সরকারি কর্মচারীদের অবশ্যই টিকা দিতে হবে এবং গত ১০ জানুয়ারি থেকে কর্মক্ষেত্রে প্রবেশের জন্য করোনাভাইরাস বুস্টার টিকা লাগছে।

সংযুক্ত আরব আমিরাতে ২০১৯ সালের ২৯ জানুয়ারি সর্বপ্রথম করোনা শনাক্ত হয়। মাঝে করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছিল। কিন্তু নতুন করে আবারো করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় চিন্তা বাড়ছে প্রবাসীদের।

 এদিকে, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অন্যান্য স্টেট থেকে প্রবেশ করতে হলে দুই ডোজ টিকার নেওয়ার পর আল-হোসেন অ্যাপে গ্রিন সিগন্যাল থাকতে হবে। যারা টিকা নেননি তাদের ক্ষেত্রে পূর্ববর্তী ৯৬ ঘণ্টার মধ্যে করা করোনার টেস্টের নেগেটিভ সনদ দেখাতে হবে। 

বিজ্ঞাপন

জি আই/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD