Logo

আইনজীবী নিয়োগ করতে পারবেন না তারেক-জোবায়দা

profile picture
জনবাণী ডেস্ক
১৪ এপ্রিল, ২০২৩, ০৯:০৩
আইনজীবী নিয়োগ করতে পারবেন না তারেক-জোবায়দা
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ আদেশ দেন।

বিজ্ঞাপন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ব্যক্তিগত খরচে আইনজীবী নিয়োগ করতে পারবেন না।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে রবিবার (৯ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালতে মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল।

বিজ্ঞাপন

ওইদিন পলাতক তারেক-জোবায়দার পক্ষে ব্যক্তিগত খরচে আইনজীবী নিয়োগ করতে শুনানি করেন তাদের আইনজীবী। 

অপরদিকে দুদকের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আদেশের জন্য ১৩ এপ্রিল দিন ধার্য করেন।

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD