Logo

পেঁয়াজ আর চিনি নিয়ে একটু ঝামেলা চলছে: বাণিজ্যমন্ত্রী

profile picture
জনবাণী ডেস্ক
২০ মে, ২০২৩, ০১:০০
পেঁয়াজ আর চিনি নিয়ে একটু ঝামেলা চলছে: বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

কাঁচাবাজারের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করি না, এর জন্য বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে তবে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা খারাপ নয়

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, দু-একদিনের মধ্যে দাম না কমলে সরকার পেঁয়াজ আমদানি করবে।তিনি বলেন, শুধু পেঁয়াজ ও চিনি নিয়ে একটু ঝামেলা চলছে। এটাও দ্রুত নিয়ন্ত্রণে আসবে।

শুক্রবার (১৯ মে) সকালে রংপুরে এসব কথা বলেন তিনি।

বিজ্ঞাপন

বাণিজ্যমন্ত্রী বলেন, কাঁচাবাজারের সবকিছু আমরা নিয়ন্ত্রণ করি না, এর জন্য বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে। তবে সব মিলিয়ে পরিস্থিতি খুব একটা খারাপ নয়।

বিজ্ঞাপন

তিনি বলেন, চিনির দাম বৈশ্বিকভাবে ওঠা-নামা করায় তার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি নিশ্চিত করতে ভোক্তা অধিকার কাজ করছে।

বৈশ্বিক মন্দা মোকাবিলায় সবাইকে কাজ করার আহবান জানিয়ে টিপু মুনশি বলেন, ডলারের দাম বাড়ায় আমদানি করা পণ্যের দাম কিছুটা বেড়েছে। তবে বৈশ্বিক বিবেচনায় আমরা ভালো আছি। পরিস্থিতি বিবেচনায় আমাদের তা সহ্য করতে হবে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD