Logo

তেলাপিয়া ফিস ফ্রাই

profile picture
জনবাণী ডেস্ক
২৩ মে, ২০২৩, ২৪:৫১
তেলাপিয়া ফিস ফ্রাই
ছবি: সংগৃহীত

হালকা আঁচে উভয় পাশ বাদামি করে ভেজে তুলুন এবার পছন্দের কোনো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন আস্ত তেলাপিয়ার ফ্রাই

বিজ্ঞাপন

মাছ দিয়েই তৈরি করা সব খাবারই সুস্বাদু হয়। নানা উপায়ে তৈরি করা যায় সুস্বাদু সব পদ। যারা মাছ খেতে খুব একটা পছন্দ করে না, তারাও চেটেপুটে খাবে। আজ চলুন জেনে নেওয়া যাক তেমনই একটি খাবার আস্ত তেলাপিয়া ফ্রাই তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

বিজ্ঞাপন

আস্ত তেলাপিয়া- ২টি

বিজ্ঞাপন

মরিচের গুঁড়া- ২ চা চামচ

হলুদের গুঁড়া- ১ চা চামচ

বিজ্ঞাপন

আদা বাটা- ২ টেবিল চামচ

বিজ্ঞাপন

লেবুর রস- ২ টেবিল চামচ

অয়েস্টার সস- ২ টেবিল চামচ

বিজ্ঞাপন

ময়দা- ৫-৬ টেবিল চামচ

বিজ্ঞাপন

লবণ- স্বাদ অনুযায়ী

তেল- ডুবো তেলে ভাজার জন্য।

বিজ্ঞাপন

তৈরি করবেন যেভাবে

বিজ্ঞাপন

মাছ পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিন। মাছের দুই পাশেই হালকা করে ছুরি দিয়ে চিরে নিন। একটি পাত্রে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আদা বাটা, লেবুর রস, অয়েস্টার সস ও লবণ নিয়ে ভালো করে মিশিয়ে পেস্ট তৈরি করুন। পেস্টটি ভালো করে মাছে মাখিয়ে ঘণ্টাখানেক রেখে দিন।

কড়াইতে তেল গরম করে নিন। মাছটি ময়দায় গড়িয়ে নিয়ে তেলে ছাড়ুন। হালকা আঁচে উভয় পাশ বাদামি করে ভেজে তুলুন। এবার পছন্দের কোনো সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন আস্ত তেলাপিয়ার ফ্রাই।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD