Logo

মিরপুরে জনতা-পুলিশ সংঘর্ষ, ২ মামলা

profile picture
জনবাণী ডেস্ক
৫ জুন, ২০২৩, ২৩:৩১
মিরপুরে জনতা-পুলিশ সংঘর্ষ, ২ মামলা
ছবি: সংগৃহীত

পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে

বিজ্ঞাপন

ধর্মীয় কটূক্তি এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় রাজধানীর কাফরুল থানায় পৃথক দুটি মামলা হয়েছে। পুলিশ বাদি হয়ে এ মামলা দুটি করে। এসব মামলায় একজনকে গ্রেফতার করা হলেও সহস্রাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করার হয়েছে।

সোমবার (৫ জুন) দুপুরে মিরপুর জোনের উপপুলিশ কমিশনার জসীম উদ্দিন মোল্লা এ তথ্য জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, পুলিশ বাদি হয়ে দুটি মামলা করেছে। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

এর আগে, রবিবার (৪ জুন) সন্ধ্যার পর রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর-১৩ নম্বর এলাকায় এ ঘটনা ঘটে। এক ব্যক্তি তার ফেসবুকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তিমূলক পোস্ট করে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD