Logo

অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুন, ২০২৩, ২০:২৯
অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
ছবি: সংগৃহীত

এদিন সকাল থেকে আকাশে মেঘলা ভাব ছিল। সূর্যের সেই চেনা রূপ দেখা যায়নি। এরপরই দেখা মেলে স্বস্তির বৃষ্টির।

বিজ্ঞাপন

কয়েকদিন তীব্র তাপপ্রবাহের পর রাজাধানীতে স্বস্তির বৃষ্টির দেখা মিলল।  বৃহস্পতিবার (৮ জুন) সকাল সাড়ে আটটা থেকে বৃষ্টি শুরু হয় রাজধানীর বিভিন্ন এলাকায়। মগবাজার, ইস্কাটন,তেজগাঁও, ফার্মগেট, কারওয়ান বাজারসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়। তবে এর পরিমাণ ছিল সামান্য।

এদিন সকাল থেকে আকাশে মেঘলা ভাব ছিল। সূর্যের সেই চেনা রূপ দেখা যায়নি। এরপরই দেখা মেলে স্বস্তির বৃষ্টির।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবহাওয়া অফিস  জানিয়েছে, শুধু ঢাকা নয়, আজ দেশের আট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, গত কয়েক দিনের তীব্র গরম আর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন । এ অবস্থায় বৃষ্টির জন্য ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় মানুষ বিশেষ নামাজ (সালাতুল ইস্তিখারা) আদায় ও দোয়া মোনাজাত করেছেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD