Logo

তাপমাত্রার রেকর্ড ভেঙে দিনাজপুরে স্বস্তির বৃষ্টি

profile picture
জনবাণী ডেস্ক
৮ জুন, ২০২৩, ০৬:০১
তাপমাত্রার রেকর্ড ভেঙে দিনাজপুরে স্বস্তির বৃষ্টি
ছবি: সংগৃহীত

বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বেশি হলে স্বস্তির মাত্রা আরও বাড়তো বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা

বিজ্ঞাপন

তাপমাত্রার রেকর্ড ভেঙে দিনাজপুরে অবশেষে এক পশলা বৃষ্টির দেখা মিলেছে দিনাজপুরে। 

বুধবার (৭ জুন) জেলায় প্রায় ১৭ মিনিট ধরে সামান্য বৃষ্টি হয়েছে। তাতেই কিছুটা স্বস্তি বোধ করেছেন জেলার মানুষ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, জেলায় প্রায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এই বৃষ্টির পরিমাণ আরও কিছুটা বেশি হলে স্বস্তির মাত্রা আরও বাড়তো বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ আসাদুজ্জামান জানান, বিকেল ৩টায় দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস। আর জেলায় প্রায় ২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

বিজ্ঞাপন

জেবি/ আরএইচ/ 

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD