Logo

এবার ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করব: মেয়র আতিক

profile picture
জনবাণী ডেস্ক
২০ জুন, ২০২৩, ০২:০১
এবার ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করব: মেয়র আতিক
ছবি: সংগৃহীত

আমি যখন মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছি তখন কোরবানির বর্জ্য অপসারণ হতো ৪৮ ঘণ্টার মধ্যে।

বিজ্ঞাপন

ডিএনসিসি এলাকায় ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

সোমবার (১৯ জুন) রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে ‘স্মার্ট বাংলাদেশ স্মার্ট হাট’ বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

বিজ্ঞাপন

মেয়র আতিক বলেন, “আমি যখন মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছি তখন কোরবানির বর্জ্য অপসারণ হতো ৪৮ ঘণ্টার মধ্যে। এরপরের বছর থেকে কোরবানির বর্জ্য অপসারণ শেষ করতাম ২৪ ঘণ্টার মধ্যে। গত কোরবানির ঈদে বর্জ্য অপসারণ করেছি ১২ ঘণ্টায়। এবার ঘোষণা দিতে চাই, সবার চেষ্টায় এবার আমরা উত্তর সিটি করপোরেশন ৮ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করব। এবার আমাদের টার্গেট আট ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসরণ করা।”

বিজ্ঞাপন

এই সময়ের মধ্যে ঢাকা শহর পরিচ্ছন্ন করার পাশাপাশি আমি নিজেও মাঠে থাকব বলে জানান মেয়র।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “কোরবানির বর্জ্য অপসারণের সঙ্গে জড়িত ঢাকা উত্তর সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি বর্জ্য অপসারণ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য তদারকি টিম, কমিটি গঠন করে দিয়েছি। বর্জ্য অপসারণ কার্যক্রমে আমাদের ১১ হাজার কর্মী মাঠে থাকবে।”

বিজ্ঞাপন

আতিকুল ইসলাম বলেন, “যারা কোরবানি করবেন সেসব নাগরিকদের জন্য ৯ লাখ পলিব্যাগ আমরা বিতরণ করব, তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। এই পলিব্যাগে কোরবানির বর্জ্য ঢুকিয়ে আপনারা রেখে দেবেন, সেগুলো আমরা অপসারণ করে নেব। তবে অনুরোধ এসব পলিব্যাগে আপনারা যেন মাংস ঢুকিয়ে ফ্রিজে না রাখেন। এগুলো বর্জ্য অপসারণের জন্য আমরা তৈরি করেছি।”

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD