Logo

একদিনে আরও ৮৬ জনের করোনা শনাক্ত

profile picture
জনবাণী ডেস্ক
৬ জুলাই, ২০২৩, ০৫:০০
একদিনে আরও ৮৬ জনের করোনা শনাক্ত
ছবি: সংগৃহীত

বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন

করোনায় একদিনে (২৪ ঘণ্টায়) কারও মৃত্যু হয়নি। একই সময়ে নতুন করে ৮৬ জন আক্রান্ত হয়েছেন।

বুধবার (৫ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘণ্টায় ১ হাজার ২৩৬টি নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১ হাজার ২৩৬টি। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৬ দশমিক ৯৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ২০ শতাংশ।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত দেশে  মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ৪২ হাজার ৯৪০ জন। এরমধ্যে ২৯ হাজার ৪৬২ জন মৃত্যুবরণ করেছেন। সুস্থ হয়েছেন ২০ লাখ ৯ হাজার ৫৯৪ জন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম একজনের করোনায় মৃত্যু হয়।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD