Logo

জনতা ব্যাংকে আট নতুন মহাব্যবস্থাপক

profile picture
জনবাণী ডেস্ক
১৪ জুলাই, ২০২৩, ০২:২৪
জনতা ব্যাংকে আট নতুন মহাব্যবস্থাপক
ছবি: সংগৃহীত

জনতা ব্যাংক লিমিটেডে আটজন নতুন মহাব্যবস্থাপক যোগদান করেছেন।

বিজ্ঞাপন

উপমহাব্যবস্থাপক থেকে সম্প্রতি পদোন্নতি পেয়ে জনতা ব্যাংক লিমিটেডে আটজন নতুন মহাব্যবস্থাপক যোগদান করেছেন।  

সদ্য পদোন্নেতিপ্রাপ্ত আরিফ আহমেদ, মো. আনিছুর রহমান আকন্দ ও মো. হাফিজুর রহমান মোল্লা ১৯৯৩ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। 

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রুহিয়া আখতার ১৯৯৬ সালে এবং অনিতা দে ১৯৯৩ সালে অগ্রণী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। মোহাম্মদ আলী ১৯৯৩ সালে ইউসিবিএলে এবং পরে ২০০২ সালে বেসিক ব্যাংক লিমিটেডে এসপিও হিসেবে যোগদান করেন।

বিজ্ঞাপন

মো. সাখাওয়াত হোসেন এবং প্রতিভা রানী সরকার ১৯৯৪ সালে সোনালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি   

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD