Logo

তৈরি করুন মজাদার বাদাম ভর্তা

profile picture
জনবাণী ডেস্ক
২৮ জুলাই, ২০২৩, ০২:৪১
তৈরি করুন মজাদার বাদাম ভর্তা
ছবি: সংগৃহীত

যেকোনো ধরনের ভর্তা হলে বাঙালির গরম ভাতের থালা পূর্ণ হয় যেন। ভর্তা তৈরি করা সহজ আবার খেতেও সুস্বাদু। তেমনই একটি পদ হলো বাদাম ভর্তা। বাড়িতে যদি চিনা বাদাম ভাজা থাকে তবে এটি তৈরি করতে খুব বেশি সময় লাগবে না। চলুন তবে জেনে নেওয়া যাক বাদাম ভর্তা তৈরির রেসিপি-

বিজ্ঞাপন

তৈরি করতে যা লাগবে

বিজ্ঞাপন

চিনা বাদাম ভাজা- ১ কাপ

বিজ্ঞাপন

পেঁয়াজ কুচি- আধা কাপ

রসুন কুচি- ৩-৪ কোয়া

বিজ্ঞাপন

কাঁচা মরিচ কুচি- স্বাদমতো

বিজ্ঞাপন

শুকনা মরিচ ভাজা- ২টি

ধনিয়া পাতা কুচি- পরিমাণমতো

বিজ্ঞাপন

লবণ- পরিমাণমতো

বিজ্ঞাপন

সরিষার তেল- ১ টেবিল চামচ।

যেভাবে তৈরি করবেন

বিজ্ঞাপন

ভাজা বাদামের উপরের লাল খোসা ছাড়িয়ে নিন। এরপর বাদামগুলো বেটে নিতে হবে। এবার পেঁয়াজ, রসুন, কাঁচা মরিচ, শুকনা-মরিচ, লবণ ও ধনেপাতা-কুচি চটকে নিয়ে তাতে সরিষার তেল মেশান। সব মেশানো হলে তাতে বেটে রাখা বাদাম ভালো করে মাখিয়ে নিন। ব্যাস, খুব সহজেই তৈরি বাদাম ভর্তা। গরম ভাতের সঙ্গে এই ভর্তা খেতে বেশি ভালোলাগবে।

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD