Logo

আদালত প্রাঙ্গণে বিএনপি-আওয়ামীপন্থি আইনজীবীদের ধস্তাধস্তি

profile picture
জনবাণী ডেস্ক
৩ আগস্ট, ২০২৩, ০১:১০
আদালত প্রাঙ্গণে বিএনপি-আওয়ামীপন্থি আইনজীবীদের ধস্তাধস্তি
ছবি: সংগৃহীত

অন্যদিকে, রায়কে ঘিরে মামলায় সর্বোচ্চ শাস্তির আহ্বান জানিয়ে বিক্ষোভ-মিছিল করেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

বিজ্ঞাপন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলার রায় ঘোষণা হবে আজ। রায়কে ঘিরে পাল্টাপাল্টি বিক্ষোভ-মিছিল কর্মসূচিতে অংশ নেন বিএনপি ও আওয়ামীপন্থি আইনজীবীরা। এক পর্যায়ে তাদের মধ্যে শুরু হয় ধস্তাধস্তি।

বুধবার (২ আগস্ট) দুপুরে আদালত প্রাঙ্গণে ঘটে এ ঘটনা। সকালেই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের সামনে বিক্ষোভ মিছিল শুরু করে বিএনপিপন্থি আইনজীবীরা। অন্যদিকে, রায়কে ঘিরে মামলায় সর্বোচ্চ শাস্তির আহ্বান জানিয়ে বিক্ষোভ-মিছিল করেন আওয়ামীপন্থি আইনজীবীরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এদিকে, ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ মামলার রায় ঘোষণা করবেন। এ রায় ঘিরে ঢাকা মহানগর আদালত প্রাঙ্গণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD