Logo

ডেঙ্গুতে একদিনে মৃত্যু ১৪, হাসপাতালে ভর্তি ২৪৩২

profile picture
জনবাণী ডেস্ক
১৩ আগস্ট, ২০২৩, ০৬:২৯
ডেঙ্গুতে একদিনে মৃত্যু ১৪, হাসপাতালে ভর্তি ২৪৩২
ছবি: সংগৃহীত

আক্রান্তদের রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪০ জন

বিজ্ঞাপন

একদিনে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন। একই সময়ে আক্রান্ত হয়েছেন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৩২ জন।

শনিবার (১২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্তদের রোগীদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪০ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৯২ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৮৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৪২৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৫ হাজার ৪০৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এখন পর্যন্ত ৮২ হাজার ৫০৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৪১ হাজার ৭০৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৪০ হাজার ৮০২ জন। আক্রান্তদের মধ্যে  সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭২ হাজার ২৮৯ জন। তাদের মধ্যে ঢাকায় ৩৬ হাজার ৯৮১ এবং ঢাকার বাইরে ৩৫ হাজার ৩০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বছর ডেঙ্গুতে আক্রান্ত মারা গেছেন ৩৮৭ জন।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD