Logo

জনতা ব্যাংকে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

profile picture
জনবাণী ডেস্ক
১৪ আগস্ট, ২০২৩, ০২:৪৬
জনতা ব্যাংকে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

শনিবার (১২ আগস্ট) জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকায় দিনব্যাপী এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জনতা ব্যাংক লিমিটেডের চলতি বছরের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১২ আগস্ট) জনতা ব্যাংক স্টাফ কলেজ ঢাকায় দিনব্যাপী এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় প্রধান অতিথি হিসেবে ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের ডিএমডি মো. গোলাম মরতুজা ও মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও) বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

ব্যাংকের ডিএমডি মো. রমজান বাহারের সভাপতিত্বে ব্যাংকের স্পেশাল কর্পোরেট শাখা এবং কর্পোরেট-১ এর শাখা প্রধানগন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD