Logo

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে জনতা ব্যাংক পিএলসির শ্রদ্ধা জ্ঞাপন

profile picture
জনবাণী ডেস্ক
২৮ আগস্ট, ২০২৩, ০১:০০
টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে জনতা ব্যাংক পিএলসির শ্রদ্ধা জ্ঞাপন
ছবি: সংগৃহীত

শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

বিজ্ঞাপন

শোকাবহ আগস্ট উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে জনতা ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের পক্ষ হতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

বিজ্ঞাপন

ব‌্যাংকের পরিচালক কে এম সামছুল আলম, মোহাম্মদ আসাদ উল্লাহ, জিয়াউদ্দিন আহমেদ ও মো. আব্দুল মজিদ, কোম্পানী সচিব এম এইচ এম জাহাঙ্গীর, ফরিদপুর বিভাগীয় কার্যালয়ের ইনচার্জ-ডিজিএম মো. মাহবুব হোসেনসহ ব‌্যাংকের নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ জাতির পিতার সমাধিতে পুষ্পার্ঘ‌্য অর্পন করেন।

বিজ্ঞাপন

শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD