Logo

ইসলামী ব্যাংকের শরী‘আহ পরিপালন শীর্ষক আলোচনা সভা

profile picture
জনবাণী ডেস্ক
৩১ আগস্ট, ২০২৩, ০৪:০৬
ইসলামী ব্যাংকের শরী‘আহ পরিপালন শীর্ষক আলোচনা সভা
ছবি: সংগৃহীত

ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা বিশেষ অতিথি

বিজ্ঞাপন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উদ্যোগে ঢাকা সেন্ট্রাল জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার গ্রাহকদের নিয়ে “ব্যাংকিং কার্যক্রমে শরী‘আহ পরিপালন” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ আগস্ট) ইসলামী ব্যাংক টাওয়ারে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বিজ্ঞাপন

ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মুফতি ওবায়দুল্লাহ হামযাহ প্রধান অতিথি এবং ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

বিজ্ঞাপন

ঢাকা সেন্ট্রাল জোন প্রধান (চলতি দায়িত্ব) মিজানুর রহমানের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখাপ্রধান মো. মাহবুব-এ আলম। 

মূল বিষয়ের ওপর আলোচনা উপস্থাপন করেন শরী‘আহ সেক্রেটারিয়েট-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুদ্দোহা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন লোকাল অফিস কর্পোরেট শাখা প্রধান মো. জাকির হোসেন। 

বিজ্ঞাপন

কর্মশালায় ঢাকা সেন্ট্রাল জোন ও ঢাকার ৬টি কর্পোরেট শাখার নির্বাহী, কর্মকর্তা ও বিশিষ্ট গ্রাহকগণ অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

আরএক্স/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD