Logo

শামা ওবায়েদ-শিমুল বিশ্বাসসহ বিএনপির ৬০ জনের বিচার শুরু

profile picture
জনবাণী ডেস্ক
৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৪৮
শামা ওবায়েদ-শিমুল বিশ্বাসসহ বিএনপির ৬০ জনের বিচার শুরু
ছবি: সংগৃহীত

২০১৫ সালের মার্চ মাসে রাজধানীর বাড্ডা থানায় এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে এ মামলা করেন।

বিজ্ঞাপন

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৬০ জনের বিরুদ্ধে ২০১৫ সালে রাজধানীর বাড্ডা থানায় এলাকায় নাশকতার অভিযোগে করা মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। একই সঙ্গে শিমুল বিশ্বাস আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রবিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট হাসিবুল হক তার বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ২৫ সেপ্টেম্বর দিন ধার্য করেন আদালত।

বিজ্ঞাপন

আদালতের পেশকার শিশির হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

২০১৫ সালের মার্চ মাসে রাজধানীর বাড্ডা থানায় এলাকায় নাশকতার অভিযোগে পুলিশ বাদী হয়ে এ মামলা করেন। এরপর তদন্ত শেষে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ ৬০ জনকে আসামি করে চার্জশিট দাখিল করেন পুলিশ।

বিজ্ঞাপন

শিমুল বিশ্বাসের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, এই মামলাটি একটি মিথ্যা মামলা। আট বছর আগে ২০১৫ সালের মার্চ মাসে নাশকতার অভিযোগ পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করেছিল। এই মামলায় শিমুল বিশ্বাস  মূল আসামীও নন।তিনি নিয়মিত হাজিরা দিচ্ছেন।শিমুল বিশ্বাস অসুস্থ।একারনে তার পক্ষ থেকে সময় প্রার্থনার আবেদনপত্র দেয়া হয়েছিল। কিন্ত আদালত তা না করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এটা খুবই দুঃখজনক।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD