ডেঙ্গুতে আরও ১২ জনের প্রাণহানি, হাসপাতালে ২৮২৩

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৩৪ জন।
বিজ্ঞাপন
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে আরও ১২ জনের প্রাণহানি হয়েছে। একই সময়ে ২ হাজার ৮২৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
সোমবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটির এক হাজার ৫ জন এবং ঢাকা সিটির বাইরে এক হাজার ৮১৮ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ৬৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
বিজ্ঞাপন
এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৩৪ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৩ হাজার ৪১৯ জন। মারা গেছেন ৬৪৬ জন। এর মধ্যে ঢাকা সিটির ৪৬৮ জন এবং ঢাকা সিটির বাইরের ১৭৮ জন।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
উল্লেখ্য, গেল বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মৃত্যুবরণ করেন ২৮১ জন।
জেবি/এসবি
বিজ্ঞাপন








