Logo

১৪ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল

profile picture
জনবাণী ডেস্ক
৭ সেপ্টেম্বর, ২০২৩, ০৫:৩০
১৪ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল
ছবি: সংগৃহীত

নির্ধারিত সময়ে লাইসেন্স নবায়ন না করায় ১৪টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) লাইসেন্স বাতিল করা হয়েছে।

বিজ্ঞাপন

নির্ধারিত সময়ে লাইসেন্স নবায়ন না করায় ১৪টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) লাইসেন্স বাতিল করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। একইসঙ্গে এসব কোম্পানির সঙ্গে কোনও চুক্তি বা কোনও ধরনের আর্থিক লেনদেন না করতে সবাইকে সতর্ক করেছে নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানটি।

সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিটিআরসি। 

বিজ্ঞাপন

এতে বলা হয়, “নির্ধারিত সময়ে লাইসেন্স নবায়ন না করায় ১৪টি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের (আইএসপি) লাইসেন্স বাতিল করা হয়েছে। এসব আইএসপির সব ধরনের কার্যক্রম সম্পূর্ণ অবৈধ ও বাংলাদেশ টেলিযোগাযোগ আইন-২০০১ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।”

বিজ্ঞাপন

লাইসেন্স বাতিল হওয়া প্রতিষ্ঠানগুলো হলো- বর্নিল নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড, আইটি নেক্সট টেকনোলজি, সাইবার কমিউনিকেশন, নিউ জেনারেশন ইন্টারনেট সার্ভিসেস লিমিটেড, এশিয়ান সিটি অনলাইন (বিডি) লিমিটেড, আপন এন্টারপ্রাইজ, স্পার্কিং ওয়ার্ল্ড রেইন আইসিটি, সেগুন বাগিচা সেফনেট অনলাইন স্পিড অনলাইন, ভেস্টেল ক্যাবল টিভি নেটওয়ার্কস লিমিটেড, ওয়েব সলিউশন, চাঁদপুর নেট, এয়ারনেট কমিউনিকেশন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD