Logo

ফ্যামিলি গার্ড ফিচার আনলো ইমো

profile picture
জনবাণী ডেস্ক
২৮ সেপ্টেম্বর, ২০২৩, ২৪:২৬
ফ্যামিলি গার্ড ফিচার আনলো ইমো
ছবি: সংগৃহীত

এর ফলে ব্যবহারকারীরা তাদের কাছের মানুষকে সুরক্ষা সংশ্লিষ্ট ঝুঁকি এবং হুমকি থেকে সুরক্ষিত রাখতে পারবেন

বিজ্ঞাপন

সম্প্রতি নতুন ফিচার নিয়ে এসেছে  ইমো। ফ্যামিলি গার্ড নামে এ  ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের সুরক্ষা ও গোপনীয়তা সম্পর্কিত বিষয়গুলো সুরক্ষিত করা যায়।

এর ফলে ব্যবহারকারীরা তাদের কাছের মানুষকে সুরক্ষা সংশ্লিষ্ট ঝুঁকি এবং হুমকি থেকে সুরক্ষিত রাখতে পারবেন। সুরক্ষিত কোনো অ্যাকাউন্টের ক্ষেত্রে যদি অস্বাভাবিক কোনো কর্মকাণ্ড দেখা যায় সে ক্ষেত্রে অভিভাবকরা সেফটি অ্যালার্ট পাবেন। 

বিজ্ঞাপন

ফিচারের মাধ্যমে অভিভাবকরা অনাকাক্সিক্ষত ঘটনা থেকে ব্যবহারকারীর অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে সহায়তা করতে পারবেন।

বিজ্ঞাপন

যখন কোনো সুরক্ষিত অ্যাকাউন্টের ক্ষেত্রে অস্বাভাবিক ঘটনা; লগ-ইন করার চেষ্টা, ফোন নম্বর পরিবর্তন এবং অপরিচিত ডিভাইস বা লোকেশন থেকে অ্যাকাউন্ট ডিলিটের চেষ্টার মতো অপ্রত্যাশিত কোনো প্রচেষ্টা দেখা যাবে, তখনই সম্ভাব্য এসব ঝুঁকি থেকে অ্যাকাউন্টের সুরক্ষায় অভিভাবকরা সেফটি অ্যালার্ট পাবেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিভাবকরা সিকিউরিটি অ্যালার্ট পাওয়া মাত্রই ‘রিমাইন্ড ফ্রেন্ড’ বাটনে ক্লিক করতে পারবেন। এর মাধ্যমে ওই ব্যবহারকারীর কাছে তাৎক্ষণিক বার্তা চলে যাবে।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD