Logo

সোনার দাম কমলো

profile picture
জনবাণী ডেস্ক
১ অক্টোবর, ২০২৩, ০৫:১২
সোনার দাম কমলো
ছবি: সংগৃহীত

থেকে নতুন এই দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞাপন

তিন দিনের মাথায় ফের কমেছে সোনার দাম। বর্তমানে ভালো মানের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৭৪৯ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৮ হাজার ২১১ টাকা।

রবিবার (১ অক্টোবর) থেকে নতুন এই দাম  কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বিজ্ঞাপন

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার প্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, গেল  বুধবার (২৭ সেপ্টেম্বর) ২২ ক্যারটের স্বর্ণের ভরিতে ১ হাজার ২৮৩ টাকা কমানোর ঘোষণা দেয় বাজুস, যা পরদিন বৃহস্পতিবার থেকে কার্যকর হয়। তখন থেকে এই মানের এক ভরি সোনা বিক্রি হচ্ছিল ৯৯ হাজার ৯৬০ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ শনিবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে নতুন করে দাম কমানোর এ ঘোষণা দেয় বাজুস। যা রবিবার থেকে কার্যকর হবে।

জেবি/এসবি

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD