Logo

বিএনপি-জামাতের ৮৪১ নেতাকর্মী কারাগারে

profile picture
জনবাণী ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৩, ০৪:১৪
বিএনপি-জামাতের ৮৪১ নেতাকর্মী কারাগারে
ছবি: সংগৃহীত

কারাগারে যাওয়া ব্যক্তিদের মধ্যে মধ্যে বিএনপি-জামায়াত এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন

বিজ্ঞাপন

বিএনপির মহাসমাবেশের দিন ঢাকা মহানগর ও জেলা থেকে গ্রেফতার বিএনপির নেতাকর্মী সন্দেহে ৮৪১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ঢাকা মহানগর এলাকার ৫০টি থানা এলাকা থেকে মামলায় গ্রেফতার হয়েছেন ৬৪৬ জন। এছাড়াও সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধি  ৫৫ ধারায় ১৭৮ জন এবং ঢাকা জেলাধীন ছয়টি থানা এলাকা থেকে গ্রেফতার ১৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট  আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

কারাগারে যাওয়া ব্যক্তিদের মধ্যে মধ্যে বিএনপি-জামায়াত এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে এসব নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের শুক্রবার (২৭ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট  আদালতে হাজির করা হয়। এরপর তদন্তকারী কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন।আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে শুনানি ছাড়াই তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে বলে এক আইনজীবী অভিযোগ করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে ঢাকা জজ কোর্টের আইনজীবী শেখ শাকিল আহমেদ রিপন বলেন, সংবিধান অনুযায়ী প্রত্যেকেরই জামিন শুনানির অধিকার আছে। ওকালত নামা শই হওয়ার পূর্বেই বেলা ২ টার আগেই শুনানি ছাড়াই আসামিদের জেল হাজতে প্রেরণ করেন। যা আইন-বিচার ও মানবাধিকার পরিপন্থী। 

বিজ্ঞাপন

ঢাকা আদালতের বিভিন্ন থানার সাধারণ নিবন্ধন শাখার পাওয়া তথ্য অনুযায়ী কদমতলী ৯, শ্যামপুর ২১, উত্তরা পশ্চিম ৩, ধানমন্ডি ৮, হাজারীবাগ ৬, বিমানবন্দরে ১, দক্ষিণ খান ৭, কামরাঙ্গীরচর ৪, লালবাগ ৬, বনানী ৮, বাড্ডা ৬, ভাটারা ৮, শাহ আলী ১, দারুসসালাম ২৪, শাহজাহানপুর ২৬, মতিঝিল ৬, পল্টন ১৮৪, শাহবাগে ২, রমনায় ১, রামপুরা ১, সবুজবাগ ৮, কলাবাগান ৩, খিলক্ষেত ১, ওয়ারী ২১, গেন্ডারিয়া ১৫, আডাবর ৭, মোহাম্মদপুর ৭, হাতিরঝিল ৫৩, তেজগাঁও ১, তেজগাঁও শিল্পাঞ্চল ১, পল্লবী ২৩, কাফরুল ৭, মিরপুর ৬৬, শেরেবাংলা ১, মুগদা ৪, খিলগাও ১২, যাত্রাবাড়ী ৫৭, ডেমরা ২৭ জন কে বিভিন্ন মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এছাড়াও সন্দেহভাজন হিসেবে ঢাকার বিভিন্ন এলাকা থেকে ৫৪ ধারায় আটক ১৭৮ জনকে এবং দক্ষিণ কেরানীগঞ্জ ৯, সাভারে ১, ধামরাই ২, আশুলিয়া ৫ জনকে কারাগারে পাঠানো হয়।

এদিকে সরকার পতনের একদফা দাবি আদায়ে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের ঘোষণা দিয়েছেন।মিডিয়া সেলের ফেসবুক পেজেও এই ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার নয়াপল্টনে সমাবেশে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের পর হরতালের এ সিদ্ধান্ত এলো।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD