Logo

পোশাক শ্রমিকদের নভেম্বরে নতুন মজুরি চূড়ান্ত, ডিসেম্বরে বাস্তবায়ন

profile picture
জনবাণী ডেস্ক
১ নভেম্বর, ২০২৩, ০৬:৩০
পোশাক শ্রমিকদের নভেম্বরে নতুন মজুরি চূড়ান্ত, ডিসেম্বরে বাস্তবায়ন
ছবি: সংগৃহীত

পোশাক শিল্পের উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

ন্যূনতম মজুরি বোর্ড নভেম্বরের মধ্যেই নতুন বেতনকাঠামো ঘোষণা করবে বলে জানিয়েছেন বিজিএমইএ সমিতি ফারুক হাসান। তিনি বলেন, ন্যূনতম মজুরি বোর্ড নভেম্বরের মধ্যেই নতুন বেতনকাঠামো ঘোষণা করবে। সরকার নতুন যে বেতনকাঠামো ঘোষণা করবে, পোশাকশিল্পের সব উদ্যোক্তারা সেটিই মেনে নেব। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) পোশাক শিল্পের উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজিএমইএ সভাপতি বলেন, “আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করছি যে, যখন ন্যূনতম মজুরি বোর্ড কাজ করছে, নভেম্বরের মধ্যেই নতুন বেতনকাঠামো ঘোষিত হতে চলেছে, তখন আমাদের শান্ত ও নিরীহ শ্রমিকদের উস্কানি দিয়ে অশান্ত করা হচ্ছে। যদিও নতুন মজুরি কাঠামো ঘোষণার আগে আন্দোলন করার যৌক্তিকতা নেই। যেখানে ন্যূনতম মজুরি বোর্ড কাজ করছে এবং যে বোর্ডে শ্রমিক পক্ষ ও মালিক পক্ষ প্রতিনিধি এবং নিরপেক্ষ সদস্য রয়েছেন।”

বিজ্ঞাপন

জানা যায়, মজুরি বোর্ডে বিজিএমইএর পক্ষ থেকে ১০ হাজার ৪০০ টাকার মজুরির প্রস্তাব করা হয়েছে। আর শ্রমিক সংগঠনগুলোর পক্ষে ২৩ হাজার টাকার প্রস্তাব করা হয়। আগামীকাল বুধবার (১ নভেম্বর) ফের নতুন করে দুই পক্ষ আলাদা আলাদা প্রস্তাব জমা দেবে। নভেম্বরের মধ্যেই বর্ধিত ন্যূনতম মজুরি নির্ধারণ হবে যা কার্যকর হবে ১ ডিসেম্বর থেকে।  

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD