Logo

পেছালো মির্জা ফখরুলের জামিন শুনানি

profile picture
জনবাণী ডেস্ক
২১ নভেম্বর, ২০২৩, ০৩:৪৮
পেছালো মির্জা ফখরুলের জামিন শুনানি
ছবি: সংগৃহীত

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে

বিজ্ঞাপন

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরে রাজধানীর রমনা থানায় করা মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন শুনানি ২ দিন পেছানো হয়েছে। অগামী ২২ নভেম্বর এই শুনানি অনুষ্ঠিত হবে।

সোমবার সোমবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিকের আদালতে মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য দিন ধার্য ছিল। ঢাকার মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু অসুস্থ জানিয়ে শুনানিটি পেছানোর আবেদন করে রাষ্ট্রপক্ষ। একই সময় মির্জা ফখরুলের আইনজীবীরা এ সপ্তাহের মধ্যে শুনানির তারিখ চান। 

বিজ্ঞাপন

বিচারক পরে তারিখ নির্ধারণ করতে চাইলে বিএনপিপন্থি আইনজীবীরা এজলাসেই পরবর্তী শুনানির তারিখ দিতে অনুরোধ করেন। কিন্তু বিচারক তাদের অনুরোধ না রেখে অন্য মামলার শুনানি শুরু করতে চান। তখন মির্জা ফখরুলের আইনজীবীরা আদালতে হট্টগোল শুরু করেন। এ পরিস্থিতিতে ১০ মিনিটের জন্য আদালত মুলতুবি ঘোষণা করে খাস কামরায় চলে যান বিচারক।

বিজ্ঞাপন

পরে এসে আদালত মির্জা ফখরুলের জামিন শুনানির জন্য ২২ নভেম্বর নতুন তারিখ ধার্য করেন।

বিজ্ঞাপন

এর আগে গেল ২ নভেম্বর একই আদালতে মির্জা ফখরুলের পক্ষে জামিন আবেদন দাখিল করেন অ্যাডভোকেট সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। সেদিন আদালত জামিন শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

বিজ্ঞাপন

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

বিজ্ঞাপন

পরদিন ২৯ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে মির্জা ফখরুলকে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD