Logo

রাজশাহী, সিলেট ও বরিশালে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন

profile picture
জনবাণী ডেস্ক
২৭ নভেম্বর, ২০২৩, ০৮:১১
রাজশাহী, সিলেট ও বরিশালে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন
ছবি: সংগৃহীত

রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক অরুন প্রকাশ বিশ্বাস, সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন এবং বরিশাল বিভাগীয় কার্যালয়ের

বিজ্ঞাপন

জনতা ব্যাংক পিএলসির রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন সম্প্রতি ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়। 

রবিবার (২৬ নভেম্বর) ম্মেলনে ব্যাংকের এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ব্যাংকের ডিএমডি মো. রমজান বাহার ও মো. নূরুল আলম এফসিএমএ, এফসিএ (সিএফও) বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

 

রাজশাহী বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক অরুন প্রকাশ বিশ্বাস, সিলেট বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. সাখাওয়াত হোসেন এবং বরিশাল বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। পৃথক সময়ে অনুষ্ঠিত এসব সম্মেলনে বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখা ব্যবস্থাপকগন অংশগ্রহন করেন।

  

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে এমডি এন্ড সিইও মো. আব্দুল জব্বার ব্যাংকের সকল সূচকের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে নির্দেশনা প্রদান করেন। এছাড়া সিএমএসএমই ঋণ বিতরন বৃদ্ধি, স্বল্প সুদে আমানত সংগ্রহ, ফরেণ রেমিটেন্স বৃদ্ধি,শ্রেণীকৃত এবং অবলোপনকৃত ঋণ আদায়-হ্রাস ও গ্রাহক সেবার মান উন্নয়নের উপর তিনি গুরুত্বারোপ করেন। 

আরএক্স/

বিজ্ঞাপন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD