Logo

দাম্পত্যে সুখ আনবে যে ১০ টি কৌশলে

profile picture
জনবাণী ডেস্ক
১৩ ডিসেম্বর, ২০২৩, ০৮:০৭
দাম্পত্যে সুখ আনবে যে ১০ টি কৌশলে
ছবি: সংগৃহীত

যা উভয়ের অজান্তেই সম্পর্ককে ক্রমশ বিষাক্ত করে তুলবে

বিজ্ঞাপন

মনের অমিল, ভুল–বোঝাবুঝি, রুক্ষ মেজাজ, অহংকারের মতো বিভিন্ন কারণে সুন্দর দাম্পত্য জীবনে ঘটতে পারে বিচ্ছেদ। দুজন মানুষ একসাথে থাকলে কমবেশি কথা কাটা-কাটি হবে , তাই বলে ভালোবাসার চর্চা কখনোই বন্ধ করা যাবে না। রাগের বশীভুত হয়ে জীবন এলোমেলো করে ফেলারও কোনো মানে হয় না। যৌবন থেকে জীবন পথের শেষ পর্যন্ত জীবনসাথীর সাথে সুখে-দুঃখে পথ চলতে চাইলে সচেতনভাবে কিছু বিষয় ছাড় দিতে হয়, এমনকি কিছু বিষয়ের চর্চাও করতে হয়। ‘দাম্পত্য জীবনে উভয়ের ভিতরে ইতিবাচক মনোভাব রাখাটা খুব জরুরি। হাঁসি, আনন্দ ভাগাভাগি ও সাংসারিক অনেক বিষয় নিয়ে আলোচনা দুজনের মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় ও মজবুত করে গড়ে তোলে।

আসুন জেনে নিই, দাম্পত্য জীবন সুখী হওয়ার বিশেষ কিছু কৌশল

বিজ্ঞাপন

১. সব ধরনের সম্পর্কেই পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ থাকাটা খুবই জরুরি। সেটা বন্ধুত্ব, প্রেম কিংবা বিবাহিত জীবন যেটাই হোক না কেন। কথা, আচার কিংবা ব্যবহারের মধ্যে সেই সম্মান ও শ্রদ্ধাবোধ  সবসময় যেন প্রতীয়মান থাকে। অন্যথায় সেখানে একটা অদৃশ্য দূরত্বের সৃষ্টি হবে, যা উভয়ের অজান্তেই সম্পর্ককে ক্রমশ বিষাক্ত করে তুলবে। 

বিজ্ঞাপন

২. একে অপরের প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে। দুজন দুজনের কাছেই আস্থাভাজন হওয়া বেশ জরুরি। তবে দুজনের ভিতরে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার সৃষ্টি হলে, সেটার বিরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে সমঝোতার মাধ্যমে সেটার সমাধান বের করুন। উভয়ের ভিতরে ক্ষমা করার মনোভাব গড়ে তুলুন। কারণবশত ভুল হলে উভয়ের ভিতরে সংশোধন করুন। 

৩. যেহেতু সম্পূর্ণ জীবন একসাথে অতিক্রম করার লক্ষ্যেই ‘বিয়ে’ নামক পবিত্র এই বন্ধন, তাই এখানে ভালোবাসা হবে নিঃস্বার্থ। তবে কিছু পাওয়ার প্রত্যাশা বেশির ভাগ সময় শূন্যতাই সৃষ্টি করে। তাই প্রতিদানহীন ভালোবাসা সঙ্গীর মধ্যে সঞ্চার করতে পারে সুন্দর এক অনন্য অনুভব। অসুস্থতায় সেবা করা, কাজের ফাঁকে তার খোঁজ নেওয়া, সঙ্গীর পছন্দের বিষয়ে আগ্রহ দেখানো দাম্পত্য জীবনকে আরো প্রেমময় ও সাবলীল করে তোলে।

বিজ্ঞাপন

৪. সংসারজীবনে ছোট–বড় নানা ঘটনাই প্রত্যহ ঘটে বা ঘটতে পারে। আবার হতে পারে মতের অমিল। তাই বলে ছোট্ট সেসব বিষয়কে ইস্যু করে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করা নিছক বোকামীছাড়া আর কিছু্ই না। রাগ না করে বরং সুন্দরভাবে আলোচনার মাধ্যমে সৃষ্টি হওয়া সমস্যার সমাধান করুন। একে ওপরের প্রতি সহানুভূতিশীল থেকে আলোচনা করলে সম্পর্ক সুখের ও মধুর হবে।

বিজ্ঞাপন

৫. দাম্পত্যে স্বামী–স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা বিশেষ প্রয়োজন। এতেকরে একজন অন্যজনের কাছে বিভিন্ন সমস্যা ও অসুবিধা খুব সহজেই শেয়ার করতে পারে। আর সেখান থেকে সুন্দর একটা সমাধানও বের হয়ে আসে। তবে উভয়ের ভিতরে যদি বন্ধুভাবাপন্ন সম্পর্ক না থাকে, তাহলে বেশিরভাগ বিষয় অমীমাংসিত থেকেই যায়, আর যা থেকে সংসারে ফাঁটলের সৃষ্টি হয়।

৬. দাম্পত্য জীবনে সুখী হতে হলে ভালো শ্রোতা হওয়া বেশ জরুরি।  সময় দেখা যায়, স্ত্রী কিছু একটা বলছে আর স্বামী ফোন অথবা টিভির দিকে মনোযোগ দিয়ে আছে। হয়তো কিছুটা কানে নিচ্ছে আর অন্যদিকে চেয়ে অস্পষ্ট জবাব দিচ্ছে। এক্ষেত্রে একজন অপর জনকে অসম্মান করা হয়। সেইজন্য স্বামী কিংবা স্ত্রী যেসময় একে অপরকে কিছু বলবেন, অন্যজনের মনোযোগের সাথে সেটা শোনা উচিত। ফলে দুজনের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা ও আন্তরিকতা বৃদ্ধি পায়।

বিজ্ঞাপন

৭. কোনো ধরনের সাফল্য বা অর্জনে স্বামী-স্ত্রী উভয়কেই অভিবাদন বা শুভেচ্ছা জানাবে ও উৎসাহ যোগাবে। এতে দুজনের মধ্যেই নির্ভরতা ও ঘনিষ্ঠতা বাড়বে। আর বিষেশত প্রিয়জনের প্রশংসা পেলে আরও ভালো কিছু করার প্রেরণা বাড়ে। 

বিজ্ঞাপন

৮. সংসারে নিজের পরিসর বলেও একটা বিষয় থাকা প্রয়োজন। কিছু স্বামী–স্ত্রী আছেন, যারা কিনা একজন আরেকজনের সাথে গায়ে গায়ে লেগে থাকেন, সঙ্গীর সবকিছুতে নজরদারি করেন। এটা কোনমতেই ঠিক কাজ না। সব মানুষের ক্ষেত্রেই চিন্তাভাবনার একটা নিজস্ব জগৎ থাকে। আর সেজন্যই একসাথে সময় কাটানোর ফাঁকে ফাঁকে সঙ্গীকে কিছু কিছু সময়ে ‘স্পেস’ দেওয়া দরকার। এভাবেই সম্পর্কে বৈচিত্র্যতা ও সৌন্দর্যতার প্রতিফলন ঘটে ।

৯. কোনো ধরনের উপলক্ষ থাকুক বা না থাকুক দুজন মিলে সময় করে দূরে কোথাও ঘুরতে যাওয়া ভালো। ভ্রমণ কিংবা একসাথে বাইরে খাওয়া একঘেয়েমী জীবনে ভিন্নমাত্রা যোগ করতে বেশ সহায়ক। তাই শতব্যস্ততার ভেতরেও সময় বের করে মাঝে মাঝে ভ্রমণ করা দাম্পত্য জীবনে বিশেষ অবদান রাখে।

বিজ্ঞাপন

১০. সঙ্গীর সাথে নিয়মিত ঘনিষ্ঠ হতে হবে। যেমন, ব্যবসার বড় বড় চুক্তি যেমন রেস্তোরাঁ কিংবা হোটেলে হয়, অনুরুপ স্বামী–স্ত্রীর যত মান–অভিমান কিংবা মনোমালিন্য সব ঠিক করে দিতে পারে বেডরুম। উত্তম বা উৎকৃষ্ট অন্তরঙ্গতা ও স্পর্শ দাম্পত্য জীবনকে করে তোলে আরও সতেজ ও সজীব। একটা উপভোগ্য ও সুন্দর সময় কাটানোর অনুভূতিতে দুজনের মধ্যকার অনেক বিষয়ই নিমেষে শেষ হয়ে যায়। মুহূর্তের ভিতর দূর হয়ে যায় সব ধরণের জটিলতা। সেজন্যই দাম্পত্য জীবনকে আরো সুন্দর করতে স্পর্শ ও নিয়মিত শারীরিক মেলামেশার প্রয়োজনীয়তা অপরিসীম।

বিজ্ঞাপন

এমএল/

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD