Logo

রূপালী ব্যাংকের নাম পরিবর্তন

profile picture
জনবাণী ডেস্ক
১৫ ডিসেম্বর, ২০২৩, ০৪:৩৭
রূপালী ব্যাংকের নাম পরিবর্তন
ছবি: সংগৃহীত

কোম্পানি আইন ১৯৯৪ এর ১১ ক(ক) ধারার বিধান অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের গত ৪ অক্টোবর থেকে তফসিলি ব্যাংকের তালিকার রূপালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে রূপালী ব্যাংক পিএলসি করা হয়েছে।

বিজ্ঞাপন

রূপালী ব্যাংকের নাম পরিবর্তন হয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির বর্তমান নাম রূপালী ব্যাংক পিএলসি।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতা বিভাগ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। সব ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক বরাবর চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

বিজ্ঞাপন

সার্কুলে বলা হয়,কোম্পানি আইন ১৯৯৪ এর ১১ ক(ক) ধারার বিধান অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংকের গত ৪ অক্টোবর থেকে তফসিলি ব্যাংকের তালিকার রূপালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে রূপালী ব্যাংক পিএলসি করা হয়েছে। 

বিজ্ঞাপন

সংশোধিত কোম্পানি আইন ২০২০ এ সীমিতদায় কোম্পানি শনাক্তকরণ সংক্রান্ত ১১ (ক) ধারা নতুন করে যুক্ত হয়েছে। নতুন ধারায় সীমিতদায় পাবলিক কোম্পানির ক্ষেত্রে নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি লেখা বাধ্যতামূলক করা হয়েছে। 

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

ব্যাংক কোম্পানি গুলোর নামের শেষে পাবলিক সীমিতদায় কোম্পানি বা পিএলসি যুক্ত করতে কোম্পানির নাম ও সংষস্মারক পরিবর্তন করতে হবে। এজন্য রূপালী ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে রূপালী ব্যাংক পিএলসি করা হয়েছে।

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD