Logo

শিক্ষার্থীদের শীতকালীন প্রসাধনী বিতরণ করল র‍্যাকের হাসির আলো

profile picture
জনবাণী ডেস্ক
১৭ ডিসেম্বর, ২০২৩, ০৫:৫৯
শিক্ষার্থীদের শীতকালীন প্রসাধনী বিতরণ করল র‍্যাকের হাসির আলো
ছবি: সংগৃহীত

র‍্যাকের যুগ্ম সাধারণ সম্পাদক জানান, র‍্যাক একটি স্বেচ্ছাসেবী অলাভজনক সেন্টার।

বিজ্ঞাপন

রাজধানীর রামপুরা বনশ্রীতে ঢাকাস্থ  বরিশাল শ্রমজীবি সমিতির পরিচালিত নবদ্বীপ আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের অসহায় দুস্থ ছাত্র ছাত্রীদের মধ্যে শীতকালীন  প্রসাধনী (বডি লোশন, ফেইস ওয়াস, পেট্টলিয়াম জেলি,  গ্লিসারিন ও মেহেদী)  বিতরণ করা হয়েছে। 

শনিবার (১৬ ডিসেম্বর) শিক্ষার্থীদের এসব প্রসাধনী বিতরণ করেন অলাভজনক প্রতিষ্ঠান র‍্যাকের হাসির আলো। হাসির আলো সর্বদা অসহায় গরীব দুস্থদের খাদ্য ও চাল বিতরণ করে থাকে। এছাড়াও নৈতিক ও  ধর্মীয় শিক্ষার মাধ্যমে আদর্শীক প্রজন্ম গড়া এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

বিজ্ঞাপন

র‍্যাকের যুগ্ম সাধারণ সম্পাদক জানান, র‍্যাক একটি স্বেচ্ছাসেবী অলাভজনক সেন্টার। 

বিজ্ঞাপন

এ সময় প্রসাধনী বিতরণে উপস্থিত ছিলেন র‍্যাকের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিয়ুর রহমান খান, হাসির আলোর প্রজেক্ট পরিচালক মো. খায়রুল আমিন রনি ও রহমান মাহফুজ। এছাড়াও হাসির আলোর সম্মানীত সদস্য রফিকুল ইসলাম লিটন, রেজাউল করিম রেজা, রেজাউল করিম বাবু, হায়দার আলী, জুয়েল, সৈয়দ মো. দেলোয়ার হোসেন, মুন্সী ভাই ও তানভীর। এছাড়াও উক্ত বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  লুৎফর রহমান ও অন্যান্য শিক্ষিকাগণ।

উল্লেখ, ২৮ জুন ২০০৪ সালে এই প্রতিষ্ঠান বরি-১১৩০/০৪ নিবন্ধনে নিবন্ধিত হয়। যার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান খান। এর প্রধান অফিস বরিশাল এবং লিয়াজো অফিস ঢাকাতে। এ প্রতিষ্ঠান স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, জনস্বাস্থ, নদী ভাঙন রোধ, ডিজেস্টার ম্যানেজম্যান্ট ইত্যাদি নিয়ে কাজ করে।

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD