Logo

ব্যাংক খাতে ৯২ হাজার কোটি টাকা লোপাট: সিপিডি

profile picture
জনবাণী ডেস্ক
২৪ ডিসেম্বর, ২০২৩, ০১:০২
ব্যাংক খাতে ৯২ হাজার কোটি টাকা লোপাট: সিপিডি
ছবি: সংগৃহীত

জাল কাগজপত্রের মাধ্যমে ঋণ, অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে ঋণসহ নানা ধরনের এসব আর্থিক অনিয়ম হয়েছে।

বিজ্ঞাপন

২০০৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত ১৫ বছরে  ব্যাংক খাতে ২৪টি অনিয়মের মাধ্যমে লোপাট হয়েছে ৯২ হাজার ২৬১ কোটি টাকা।

শনিবার (২৩ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) কার্যালয়ে ‘বাংলাদেশের অর্থনীতি ২০২৩-২৪: চলমান সংকট ও করণীয়’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞাপন

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, “জাল কাগজপত্রের মাধ্যমে ঋণ, অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে ঋণসহ নানা ধরনের এসব আর্থিক অনিয়ম হয়েছে। নানা সময়ে ব্যাংকে কেলেঙ্কারি বা অনিয়ম হয় সেগুলো অফিসিয়াল সূত্রে পাওয়া যায় না। সেগুলো সংবাদমাধ্যমে আসে। গণমাধ্যমকর্মীরা সেগুলো হয়তো অফিসিয়াল সূত্রেই আনেন। এগুলোকে কম্পাইল করে ২০০৮-২০২৩ সাল পর্যন্ত গণমাধ্যমে ২৪টি ঘটনা প্রকাশ পেয়েছে। এসব ঘটনায় ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট হয়েছে।” 

বিজ্ঞাপন

তিনি বলেন, “বিশাল এই অর্থ দিয়ে কী হতে পারে, সেটি আপনারা হিসাব করতে পারেন। আপনারা হিসাব করতে পারেন আমাদের রাজস্ব ঘাটতি কত? সামাজিক নিরাপত্তা খাতে কত ব্যয় হচ্ছে, শিক্ষা-স্বাস্থ্য খাতে কত ব্যয় করছি। এ পরিমাণ দিয়ে আমরা কী করতে পারতাম।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “এই পরিমাণ টাকা আত্মসাৎ হচ্ছে, অপচয় হচ্ছে; ব্যাংকে যে টাকা সেটি জনগণের টাকা, সেটি কীভাবে ব্যয় হচ্ছে তা চিন্তার বিষয়। সেই পরিপ্রেক্ষিতে ব্যাংকিং খাতে নিয়মকানুন বাস্তবায়ন করা ও সংস্কার করা জরুরি।”

এ সময় সিপিডি ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, রিসার্স ডাইরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

জেবি/এসবি

Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD